মুণ্ডেশ্বরী নদী পেরিয়ে বন জঙ্গল অতিক্রম করে কর্মীদের সঙ্গে নেতৃত্ব দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ।
আরামবাগ বিধানসভার অন্তর্গত মলয়পুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেটিপাড়া এলাকায় গৃহ সম্পর্ক অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির সম্মানীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচ অংশগ্রহণ করেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ।
দলীয় সূত্রে জানা যায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সরকারি প্রকল্পের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই গৃহ সম্পর্ক অভিযান আয়োজন করা হয়। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি দাওয়া মনোযোগ সহকারে শোনেন।
এই অভিযানের অন্যতম বিশেষ দিচ্ছিল দুর্গম পতিক্রম করা মুণ্ডেশ্বরী নদী পেরিয়ে বন জঙ্গল ও মাঠ ঘাট অতিক্রম করে অতিক্রম করে নেতৃবৃন্দ ও কর্মীরাভেটি পাড়ায় পৌঁছান। প্রাকৃতিক বাধা সত্বেও তাদের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে সাড়া ফেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের অভাব অভিযোগ তুলে ধরেন। এবং ভবিষ্যতে আরো উন্নয়নের দাবি জানান।
বিধায়ক জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই গণতন্ত্রের মূল শক্তি। তিনি আস্তে আস্তে দেন এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুবিধাবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে দলীয় কর্মীদের উৎসাহ ও সংগঠনের তৎপরতা স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

