• Sat. Mar 7th, 2026

দুর্গাপুরের ইস্পাত নগরীতে আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল

BySS Bangla News

Mar 6, 2026

 দুর্গাপুর ইস্পাত নগর এর বি-জোন এডিশন রোডের ১১/৩৫ নম্বর বাড়ির দোতলায় হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন