• Tue. Mar 31st, 2026

পুরশুড়ায় বিজেপির বিমানঘোষের দুয়ারে দুয়ারে প্রচার

BySS Bangla News

Mar 31, 2026

শ্রীরামপুরে জয়ের ডাক,
উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরশুড়া কেন্দ্রে জোর কদমে এগোচ্ছে বিজেপি। দলীয় প্রার্থী বিমান ঘোষ রবিবার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পারুল ও বলরামপুরে জনসংযোগে নামেন। সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় বিমান ঘোষ এলাকার সমস্যাগুলো শোনেন। পানীয় জল, রাস্তাঘাট, বেকারি সমস্যা নিয়ে কথা বলেন। কর্মীরা জানান, “গ্রামের মানুষ উন্নয়ন চায়। বিমানবাবু সেই আশ্বাস দিয়েছেন।” সরল স্বভাব ও মাটির মানুষ হিসেবে তাঁর পরিচিতি এলাকায় সাড়া ফেলছে বলে জানান স্থানীয়রা।

বিজেপি সূত্রে খবর, আগামী দিনে আরও ব্যাপক জনসংযোগ হবে। একাধিক গ্রামে পথসভা ও কর্মীসভার পরিকল্পনা রয়েছে। দলীয় নেতৃত্বের নির্দেশে কেন্দ্র জয়ের লক্ষ্যে কাজ করছে সংগঠন। পুরশুড়ায় এবার জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি।
#ssbanglanews #BreakingNews #NewsUpdate 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন