• Tue. Mar 31st, 2026

শীতলাকে প্রণাম, মানুষের পাশে প্রতিশ্রুতি—মইখন্ডে ঘরে ঘরে পৌঁছালেন পার্থ হাজারি

BySS Bangla News

Mar 31, 2026

পুড়শুড়া বিধানসভার রামমোহন দুই অঞ্চলের মইখন্ড শীতলা মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারি। ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড়ের মধ্যে তিনি মা শীতলার আরাধনা করে এলাকার মানুষের মঙ্গল কামনা করেন। এরপরই শুরু হয় তাঁর ঘরে ঘরে প্রচার অভিযান।

আট নম্বর ওয়ার্ড জুড়ে শীতের হিমেল আবহাওয়াকে উপেক্ষা করে ভিজে ভিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন পার্থ হাজারি। সাধারণ মানুষের সমস্যা, চাহিদা ও উন্নয়নের বিষয়ে তাঁদের মতামত মন দিয়ে শোনেন তিনি। তাঁর এই আন্তরিকতা ও সহজ-সরল আচরণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

পার্থ হাজারি বলেন, “মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই আমরা উন্নয়নের পথে এগোতে চাই। মা শীতলার কৃপায় এই অঞ্চলকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।” তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, এমনভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলা একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতার পরিচয় বহন করে। আসন্ন নির্বাচনে পার্থ হাজারির এই প্রচার যে বড় প্রভাব ফেলবে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন