এক সময়ে দাপুটে পুরোমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। কিন্তু এখন বয়স হয়েছে, তাই অনেকটাই থেমে গেছেন তিনি। তবে এখনো পুরোদমের দলে হয়ে প্রচার করে যাচ্ছেন জনপ্রিয় এই ব্যক্তিত্ব। জানালেন আমি দলকে ভালোবাসি, এবং যতদিন আমার শরীর আমাকে দেবে ততদিন নির্ভয়ে আমি দল করে যাব। নেতাজি কেবিনে এসেছিলেন তিনি। জানালেন বহু পুরনো দোকান, আমার খুব ভালো লাগে এখানে আসতে। এখানকার চা আমার খুব প্রিয়, তাই ভোটের বাজারে সকালবেলা এসে একটু ঘুরে গেলাম। জানালেন প্রাক্তন মেয়র এবং পুরো মন্ত্রী। তিনি আরো জানালেন এবারে নির্বাচন কি হবে জানিনা , তবে সিপিএম এবারে আগের চাইতে অনেক ভালো ফল করবে। এবারে না হোক আমার বিশ্বাস একদিন না একদিন বুঝতে পারবে মানুষ যে বামপন্থাই ভালো ছিল। নতুন প্রজন্ম আবার সিপিএমের দিকে ঝুকছে। এটা একটা ভালো জিনিস আমি বুঝতে পারছি। এইভাবে নতুন প্রজন্ম যদি এগিয়ে যায় তবে আবার সিপিএম আগের জায়গা ফিরে পেতে পারে। নেতাজি কেবিনে আসতে আমার খুব ভালো লাগে সব রাজনৈতিক দলই আছে এখানে। এক কথায় নেতাজি কেবিন হল শিলিগুড়ির অন্যতম একটা পিঠস্থান। তাই আমিও আসতে পছন্দ করি। জানালেন তিনি

