এবার এতো সবের মাঝেই ওই শিশুর পরিবার সহ গ্রামবাসীদের মনোবল বৃদ্ধিতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়ে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল এক পুলিশ বাহিনী বেহার গ্রামে রুট মার্চ করে। গ্রামবাসী ও ওই আহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন তারা।

