• Wed. Apr 8th, 2026

আরামবাগে কংগ্রেসের মিছিল, মনোনয়ন জমা দিলেন তিন প্রার্থী

BySS Bangla News

Apr 8, 2026

আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে আজ মনোনয়নপত্র পেশ করলেন আরামবাগ মহকুমার তিন কংগ্রেস প্রার্থী। এদিন আরামবাগ গার্লস স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন আরামবাগ কেন্দ্রের প্রার্থী সুশীল সাঁতরা, খানাকুল কেন্দ্রের প্রার্থী প্রদীপ কর এবং গোঘাট কেন্দ্রের প্রার্থী হারাধন সাঁতরা। এদিন সকালে আরামবাগ গার্লস স্কুলের সামনে থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে এক বিশাল র‍্যালি শুরু হয়। মিছিলে আদিবাসী নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। মিছিলটি আরামবাগের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নেতাজি স্কোয়ারে পৌঁছায়। সেখানে তিন প্রার্থীই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাজ্ঞাপনের পর সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। প্রার্থীরা জানান আমরা মানুষের লড়াই লড়ছি। মহকুমার তিনটি কেন্দ্রেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের উৎসাহিত করছে। আজ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের জয়ের লড়াই শুরু করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন