আর দিন কয়েক পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। বাঁকুড়া জেলায় যে ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার নির্বাচন প্রথম দফাতেই অর্থাৎ ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাঁকুড়া জেলার বেশ কয়েকটি স্পর্শকাতর বুথ কে চিহ্নিতকরণ করেছে। এবার সেই বুথগুলোতে সাধারণ ভোটারদের মনে আস্থা যোগাতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে টহল দিলেন খোদ জেলা শাসক এবং পুলিশ সুপার। এদিন ইন্দাস বিধানসভা কেন্দ্রের ইন্দাস বাজারে কেন্দ্রীয় বাহিনীর সাথে যৌথভাবে এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার। কথা বললেন সাধারন মানুষের সাথে, আশ্বাস দিলেন কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি জানাতে তাদের কাছে। প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডে অনেকটাই আশ্বস্ত হলেন এলাকার সাধারণ ভোটাররা।
বাঁকুড়ার জেলা শাসক এবং পুলিশ সুপার জানান স্পর্শকাতর বুথ গুলোতে তারা ঘুরে দেখছেন এবং আগামী দু’দিনব্যাপী তারা আরো অন্যান্য জায়গাগুলোও ঘুরে দেখবেন। মানুষের সাথে কথা বলে দেখা গেল আগের মত সমস্যা হয়তো আর নেই। যদি কোন সমস্যা হয় তারা সরাসরি আমাদের

