এদিন তিনি মালদা জেলার গাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের বলরাম পুর ফুটবল ময়দানে ।
তাই নির্বাচনী জনসভায় যোগ দিতে শুক্রবার বেলা ৩ টা ৩০ নাগাদ তিনি হেলিকপ্টারে চেপে গাজোল হাই স্কুল মাঠে পৌঁছান। সেখানে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কে স্বাগত জানান গাজোল বিধানসভা তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস , সহ গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এদিনের এই প্রচারে এসে প্রসেনজিৎ দাসের পাশে থেকে উন্নয়নের বার্তা দেন দেব । তিনি বলেন আগামী দিনে গাজোল কে আরো এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান । এই সভাতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, রিতা সিংহ ,দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন যোগী, দীপঙ্কর সরকার, সহ সমস্ত ব্লক নেতৃত্ব ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা ।

