মেমারি দু’নম্বর ব্লকে বরপলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অধীনে মালম্বা গ্রামে গ্রাম্য দেবী শ্রীশ্রী যোগাদ্যা মাতা পুজা অনুষ্ঠিত হলো।
গতকাল অর্থাৎ বুধবার যোগাদ্যা মায়ের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ অধিবাস হয় আজ বৃহস্পতিবার মূল মন্দির থেকে চতুর্দলায় করে খড়ি নদীর তীরে পুকুরে স্নান করে গোটা গ্রাম পরিক্রমা করেন। এবং গ্রাম্য দেবীদের স্থানে শ্রী শ্রী যোগাদ্যা মা পূজো গ্রহণ করেন।
মূল মন্দিরের পার্শ্ববর্তী ব্রাহ্মণ দেব কুমার ভট্টাচার্য যোগাদ্যা মাকে আমিষ সেবা দেন। এরপর মূল মন্দির থেকে মা বাহির হন।
আজকের দিনে বিশেষ পুজো ,হোম যজ্ঞ, অষ্টপ্রনাম , ধুনো পোড়ানো সহ বিভিন্ন নিয়ম নীতি মেনে পুজিত হলেন যোগাদ্যা মাতা।
এই পুজোকে ঘিরে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই পুজোকে ঘিরে ৮ থেকে ৮0 আনন্দে সকলে মেতে ওঠেন।
এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত নির্মল চক্রবর্তী, দেব কুমার ভট্টাচার্য, সুচাঁদ ঘোষ বলাই দত্ত , পল্টু সহ গ্রামবাসী ও ভক্তবৃন্দ।

