• Fri. Jul 24th, 2026

আয়ুষ্মান কার্ডের আশায় ভোর থেকেই লাইন, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে উপচে পড়া ভিড়

BySS Bangla News

Jul 24, 2026

কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য কার্ড তৈরিকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত চত্বরে উপচে পড়ে ভিড়। ভোরের আলো ফুটতেই বহু মানুষ প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়ার আশায় গ্রামাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত শিবিরে আধার কার্ড, রেশন কার্ড-সহ প্রয়োজনীয় নথি যাচাই করে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড তৈরির কাজ চলছে। দূরদূরান্তের গ্রাম থেকেও বহু মানুষ এদিন উপস্থিত হন। ভিড় সামাল দিতে পঞ্চায়েত কর্মী ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা সারিবদ্ধভাবে আবেদনকারীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন।

অনেকের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে স্বাস্থ্যসুরক্ষার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে কোনও যোগ্য ব্যক্তি এই পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে সকলের কার্ড তৈরির ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন