মালদার গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া এলাকায় সরকারি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে । বুধবার বিষয়টি নিয়ে গ্রামবাসীরা সোচ্চার হন। এলাকাবাসীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে দাবি এলাকাবাসীদের । অভিযোগ ওই পুকুরটি কয়েক দশক আগে সরকারি ছিল, ডোবা বলে উল্লেখ রয়েছে। গ্রামবাসীরা দাবি জানান আগে ওখানে তারা গ্রামের সকলেই মাছ ধরতেন। কিভাবে ওই ব্যক্তি জলাশয় ভরাট করে রেকর্ড করে নিয়েছে গ্রামবাসীরা তা নিয়েই প্রশ তুলছেন। এই বিষয়ে কিছুই জানতেন না বলে গ্রামবাসীদের দাবি। এদিন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভূমি সংস্কার দপ্তর থেকে কর্মীরা আসেন। গ্রামবাসীরা কথা বলেন আধিকারিকদের সাথে। আগে যে ওই জায়গাটা ডোবা ছিল, গ্রামবাসীরা সেই অভিযোগ করেন আধিকারিকদের কাছে । পরিবেশের স্বার্থে পুকুর পুনরুদ্ধারের
দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত বিচিত্র সরকার দাবি এগুলি সব ভিত্তিহীন অভিযোগ। বাম সরকারের আমলে তিনি পাট্টা পেয়েছেন। গ্রামবাসীরা ভুল অভিযোগ করছে। কেউ বা কারা স্বার্থসিদ্ধির জন্য এটা করছে।

