• Thu. Aug 13th, 2026

আরামবাগ হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। দেশাত্মবোধের আবেগ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে এই যাত্রায় অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া-সহ বহু মানুষ। হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন অংশগ্রহণকারীরা। ‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ শহরজুড়ে এদিন তৈরি হয় এক অন্যরকম দেশপ্রেমের আবহ। রাস্তার দু’ধারে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ ও আগ্রহ। তিরঙ্গার রঙে যেন সেজে ওঠে গোটা আরামবাগ। যাত্রায় জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। স্কুলের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও জাগিয়ে তুলবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন