• Fri. Aug 14th, 2026

ইস্টবেঙ্গলের নবরূপকার পল্টু দাসের ৮৭তম জন্মদিবস পালন, শ্রদ্ধা জানালেন প্রাক্তন মেয়র গৌতম দেব

ইস্টবেঙ্গল ক্লাবের আধুনিক রূপায়নের মূল কারিগর ও কিংবদন্তি ক্রীড়া সংগঠক প্রয়াত দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস শ্রদ্ধার্ঘ্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হলো। ক্লাবের ‘স্পোর্টস ডে’ উপলক্ষ্যে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে লাল-হলুদ সমর্থক ও ক্রীড়াপ্রেমীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

প্রতি বছরের ন্যায় এ বারও এই বিশেষ দিনটিকে স্মরণে রাখতে প্রথা মেনে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর ক্লাবের নবরূপকার প্রয়াত পল্টু দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম দেব। প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি বলেন,

“ইস্টবেঙ্গল ক্লাবকে আজকের এই আধুনিক ও বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত সত্তায় উন্নীত করার পেছনে পল্টু দাসের অবদান ও দূরদর্শিতা চিরস্মরণীয়। ভারতীয় ফুটবলে তাঁর মতো সংগঠকের ভূমিকা রূপকথার মতো।”

অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, প্রাক্তন ফুটবলার এবং অগণিত সমর্থক উপস্থিত থেকে তাঁদের প্রিয় ‘পল্টুদা’-র স্মৃতিচারণ করেন। ভারতীয় ফুটবল এবং লাল-হলুদ ব্রিগেডকে পেশাদারিত্ব ও সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অসামান্য নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। জন্মদিবস পালনের পাশাপাশি একাধিক সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত কর্মসূচির মধ্য দিয়ে পুরো দিনটি উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন