• Fri. Aug 14th, 2026

মেলেনি আবাসের ঘর”, বৃষ্টিতে কাঁচা বাড়ির দেওয়াল ধসে আহত শিশুসহ পরিবার! পাশে বিজেপি

BySS Bangla News

Aug 14, 2026

লাগাতার বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা বাড়ির দেওয়াল। প্রাণে বাঁচলেও দেওয়াল চাপা পড়ে অল্প বিস্তর আহত হয়েছেন পরিবারের এক শিশু সহ প্রায় সকলেই। গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ঘিয়াই গ্রামে। ঘটনার খবর পেয়ে দূর্গত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ত্রাণ তুলে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিবারের দাবি তৃনমূল আমলে হাজার নিবেদনের পরেও আবাস প্রকল্পের সুবিধা না মেলাতেই এমন দূর্ভোগ।

বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বেলুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘিয়াই গ্রামে বহু পুরানো অ্যজবেস্টাসের চাল দেওয়া মাটির দোতলা বাড়িতে বসবাস অমিত ঘোষের পরিবারের। বিগত সরকারের আমলে বারেবারে আবাসের জন্য আবেদন জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। সম্প্রতি লাগাতার বৃষ্টিতে বাড়ির দেওয়ালে বড় বড় ফাটল তৈরী হয়। তারপরেও কার্যত নিরুপায় হয়ে ওই বাড়িতেই বসবাস করছিলেন অমিত ঘোষের পরিবার। গত রাতে যখন পরিবারের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন তখন আচমকাই বাড়ির মাটির দেওয়াল ধসতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু তার আগেই মাটির দেওয়াল হুড়মুড় করে ধসে পড়লে পরিবারের এক শিশু সহ সকলেই চাপা পড়ে যান। পরে প্রতিবেশীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করে। ঘটনায় শিশুটির হাত ভেঙে যায়। অল্পবিস্তর আহত হন অমিত ঘোষ ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ। আজ সকালে খবর পেয়ে কিছু পরিমাণ ত্রাণ নিয়ে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিবারের দাবি তৃনমূল আমলে আবাস প্রকল্পে পাকা বাড়ি পেলে আজ এই দূর্ভোগের মধ্যে পড়তে হত না। বিজেপির দাবি মোটা অঙ্কের কাটমানি নিয়ে তৃনমূল নেতারা সেই সময় অযোগ্য বহু মানুষকে আবাসের সুবিধা পাইয়ে দিয়েছে। কিন্তু প্রকৃত যোগ্য আবেদনকারীরা বঞ্চিতই থেকে গেছেন। তারফলে বারংবার এমন দূর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন