• Mon. Sep 28th, 2026

গেরুয়া মুছে দেওয়ার হুঁশিয়ারির জবাব, তারকেশ্বরে রুদ্রনীলের নেতৃত্বে পাল্টা কর্মসূচি

গতকাল ফাইন আর্টস অ্যাকাডেমি চত্বরে গেরুয়া রং মুছে দেওয়ার হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল বিতর্ক। সেই বক্তব্যের পাল্টা জবাব দিতে আজ তারকেশ্বরে পথে নামলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান-সহ দলীয় নেতা-কর্মীরা। গেরুয়া রংকে ঘিরে ওঠা বিতর্কের প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, রাজনৈতিক মতাদর্শের রং মুছে ফেলার হুমকি দিয়ে মানুষের ভাবাবেগকে দমিয়ে রাখা যায় না। কর্মসূচিতে গেরুয়া পতাকা ও রং নিয়ে জোরালো বার্তা দেওয়া হয়। রুদ্রনীল ঘোষের বক্তব্য, গেরুয়া রং শুধু একটি রাজনৈতিক দলের প্রতীক নয়; এটি স্বামী বিবেকানন্দের আদর্শ, ত্যাগ ও সন্ন্যাসের প্রতীক বলেও তিনি উল্লেখ করেন। বিজেপির দাবি, বিরোধীদের এমন বক্তব্যের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে জবাব দেওয়া হবে। এদিনের কর্মসূচিকে ঘিরে তারকেশ্বরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন