• Thu. Aug 20th, 2026

বাঁকুড়ার ইন্দাসে নিহত শেখ মহম্মদ মাফিকের শোকসন্তপ্ত পরিবারবর্গের পাশে কংগ্রেসের নেতৃত্ব।

বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামে আজ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং যুব কংগ্রেসের কেন্দ্রীয় নেতা মণিশ শর্মার উপস্থিতিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তাঁদের উপস্থিতিতে স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।ইন্দাসে মৃতের পরিবারের পাশে কংগ্রেস নেতৃত্ব

মৃতের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। তদন্তের অগ্রগতি জানতে পুলিশ আধিকারিকদের সঙ্গেও ফোনে কথা বলেন শুভঙ্কর। ঘটনায় বিজেপি ও স্থানীয় রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সরব হন দুই কংগ্রেস নেতা।
করিশুন্ডায় এসে কংগ্রেস নেতৃত্ব স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন নেতৃত্বরা।

এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেস নেতৃত্বের এই সফর আগামী দিনে ইন্দাসে দলের সাংগঠনিক কার্যকলাপ আরও জোরদার করবে বলে মনে করছেন দলের কর্মী-সমর্থকদের একাংশ।

এদিন করিশুন্ডা এলাকায় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ছিল যথেষ্ট কৌতূহল ও আগ্রহ। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন