দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা জায়গায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও আলোচনা সভা, আবার কোথাও কেক কেটে ও উপহার দিয়ে শিক্ষক দিবস উদযাপন করছেন ছাত্র-ছাত্রীরা।
উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা ইন্দাস দু’নম্বর মন্ডলের সভাপতি বিপদ দাস অধিকারী পূর্ণেন্দু মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিদের ফুল ও মালা দিয়ে বরণ করে নেয়।
এরই মধ্যে আকুই ইউনিয়ন হাই স্কুলেও আনন্দ ও আবেগঘন পরিবেশে পালিত হলো শিক্ষক দিবস। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ গান মত দিয়ে শিক্ষক দিবসের শুভ সূচনা করেন। এরপর নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রিয় বিধায়ক নির্মল কুমার ধারা ও শিক্ষক-শিক্ষিকাদের হাতে উপহার তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
শিক্ষকদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের এই আন্তরিক মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক সুন্দর ও আনন্দময় পরিবেশ। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-ছাত্রীরা তাঁদের জীবনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। একজন মানুষের জীবনের সাফল্যের পেছনে মা-বাবার পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের শিক্ষা, আদর্শ, পরামর্শ ও কঠোর পরিশ্রম একজন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই শিক্ষক দিবস শুধু একটি বিশেষ দিন উদযাপন নয়, বরং যাঁরা জ্ঞানের আলোয় আমাদের পথ দেখান এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখান, সেই সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ উপলক্ষ। আকুই ইউনিয়ন হাই স্কুলের এই সুন্দর উদ্যোগ সেই শ্রদ্ধা ও ভালোবাসারই এক উজ্জ্বল নিদর্শন।

