• Fri. Sep 4th, 2026

আরামবাগের নবনিযুক্ত মহকুমা শাসক শ্রীমতি খুশহালি সোলাঙ্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। বুধবার মহকুমা শাসকের দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনিযুক্ত মহকুমা শাসককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক। পাশাপাশি তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়।

এদিনের সাক্ষাতে আরামবাগ মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌজন্যমূলক আলোচনা হয়। নতুন মহকুমা শাসকের নেতৃত্বে এলাকার প্রশাসনিক কাজ আরও সুদৃঢ় ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক হেমন্ত বাগ। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অন্যদিকে, আরামবাগের প্রাক্তন মহকুমা শাসক শ্রী রবি কুমার হাওড়ার এডিএম পদে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তাঁর নতুন কর্মজীবনের জন্যও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক হেমন্ত বাগ। তাঁকেও সংবর্ধনা দিয়ে ভবিষ্যতের দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

এদিন নবনিযুক্ত ও প্রাক্তন—দুই মহকুমা শাসকের সঙ্গে বিধায়কের এই সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা ঘিরে প্রশাসনিক মহলে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন