• Thu. May 14th, 2026

উচ্চ মাধ্যমিকে রাজ্য চতুর্থ আরামবাগের অরিত্র, প্রাপ্ত নম্বর ৪৯৩

BySS Bangla News

May 14, 2026

পরিশ্রমের ফলেই সাফল্য, আরও ভালো করার লক্ষ্য হুগলির কৃতী ছাত্রের

হুগলি জেলার আরামবাগের ছাত্র অরিত্র কুমার চক্রবর্তী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। অরিত্র বড় ডঙ্গল আরএন ইনস্টিটিউশন-এর ছাত্র।

ফল প্রকাশের পর স্বভাবতই খুশির আবহ পরিবার, শিক্ষক এবং এলাকাজুড়ে। অরিত্র জানিয়েছে, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমই তাকে এই সাফল্য এনে দিয়েছে। সে বলে, “পরিশ্রমের ফল মিলেছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।”

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, অরিত্র বরাবরই মেধাবী ও অত্যন্ত পরিশ্রমী ছাত্র। পড়াশোনার প্রতি তার একাগ্রতা এবং নিয়মিত অনুশীলনই এই অসাধারণ ফলাফলের মূল চাবিকাঠি। অরিত্রের এই সাফল্যে গর্বিত পরিবারও। আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কৃতী ছাত্রকে।

আরামবাগের মতো মহকুমা শহর থেকে রাজ্যস্তরে এমন সাফল্য নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন শিক্ষামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন