• Mon. Sep 7th, 2026

একের পর এক দোকানে হানা জলপাইগুড়িতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

খাদ্য সুরক্ষায় ফের অভিযান জলপাইগুড়িতে, রান্নাঘরের পরিকাঠামো নিয়ে প্রশ্ন জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের খাদ্য সুরক্ষা নিয়ে অভিযান চালানো হলো। এদিন জেলা প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকার একটি খাবারের দোকানে হানা দেন। সেখানে হোটেলের রান্নাঘরের পরিকাঠামো, রান্নার জায়গা এবং সামগ্রিক পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন আধিকারিকরা।খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। রান্নাঘরের পরিবেশ থেকে শুরু করে খাবার সংরক্ষণ—সমস্ত বিষয়ই পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জলপাইগুড়ি শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। অভিযানে বেশ কিছু ক্ষেত্রে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও পুরনো বা বাসি খাবার পরিবেশনের অভিযোগ সামনে এসেছে, আবার কোথাও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির ছবি ধরা পড়েছে।
টানা অভিযানের ফলে জলপাইগুড়ি শহরের বহু খাবারের দোকানদার এখন আগের তুলনায় অনেকটাই সচেতন হয়েছেন। তবে অভিযোগ, এখনও কিছু দোকানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ক্রেতাদের পরিবেশন করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে পুরনো ও বাসি খাবারও পরিবেশনের অভিযোগ রয়েছে।প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের গুণগত মান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরই জোর দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন