ঝাড়খন্ড ও বিহার এবং পশ্চিম বাংলার গঙ্গা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী সি আর পাটিল। এদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাথে বিহার এবং ঝাড়খন্ডের মন্ত্রীদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন। তিনি বলেন যে, বিগত কয়েক মাস আগে ঝাড়খন্ড ও বিহার এবং পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা ও মালদাহ সহ বিভিন্ন যায়গায় ব্যাপকভাবে নদীর ভাঙন বহু এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।এর ফলে লাখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ জলাশয় ও নদীর তীরে অবস্থিত কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এর থেকে বাঁচতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী সি আর পাটিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। গঙ্গা নদীর ভাঙন রুখতে বিশেষ প্যাকেজ চালু করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গঙ্গা নদীর ভাঙন রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন।।

