• Wed. Oct 28th, 2026

দীপাবলীর আগেই মায়াপুর ইসকন ভক্তদের হাতে জ্বলে উঠলো শত শত দীপ।

দীপাবলীর আগেই মায়াপুর ইসকন ভক্তদের হাতে জ্বলে উঠলো শতশত দীপ। কাত্তিক মাসের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হওয়া এই বিদ্বান উৎসব চলবে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত। সন্ধ্যা হলেই ইসকনের দেশি এবং বিদেশী ভক্তরা ছুটে চলে আসে মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে। সেখানে সন্ধ্যারতির পর একদিকে যেমন দামোদর অষ্টকম পাঠ অন্যদিকে ঘি এর প্রদীপ প্রজ্জলন করেন ইসকন ভক্তরা। এভাবেই প্রত্যেকদিন সন্ধ্যায় ওয়ার্ল্ড হেড কোয়াটার মায়াপুর সহ বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে চলবে এই দামোদর মাস উপলক্ষে দীপ দান উৎসব। ভগবানের প্রীতি লাভ এবং মঙ্গল কামনায় ও অন্ধকার দূরীভূত করার উদ্দেশ্যেই ইসকনের দেশি এবং বিদেশী ভক্তরা প্রতিদিন এই দীপদান উৎসবে যোগদান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন