• Mon. Jun 22nd, 2026

জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের রেলিতে জনসমুদ্র

BySS Bangla News

Mar 31, 2026

জামালপুরের তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে প্রচারে এলেন বীরভূমের সাংসদ বাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। হালারা মোড় থেকে র‍্যালি করা হয় জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। এই র‍্যালি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। জামালপুরের বুকে এই এত মানুষের মিছিল প্রমাণ করছে ভূতনাথ মালিকের জয় শুধু সময়ের অপেক্ষা।হালাড়া বিপত্তারিণী তলা থেকে হুডখোলা গাড়িতে প্রার্থী ভূতনাথ মালিক ও ব্লক সভাপতি মেহমুদ খান কে নিয়ে রেলি শুরু হয়। ভীড় সামলাতে হিম সিম খেতে হয় জামালপুর ব্লক প্রশাসনকে। জামালপুর থানার ভারপ্রাপ্ত ওসি কৃপা সিন্ধু ঘোষ নিজের বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। মিছিলের সম্মুখভাগ যখন জামালপুর থানা মধ্যে তখনও মিছিলের শেষ প্রান্ত জামালপুর পুল মাথা। আজ বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে বিজেপি মহিলা মোর্চার এগারোটি পরিবার ও সি আই টি ইউ এর মেমারি জোনাল কমিটির সদস্য চন্দ্রনাথ মুখার্জির সাথে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। শতাব্দী রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান।। আজকের এই রেলিতে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ পা মেলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন