• Tue. Apr 21st, 2026

নির্বাচনী প্রচারের উত্তাপ বাড়িয়ে হুগলির পান্ডুয়ায় বিশাল পদযাত্রা ও জনসভা করল সিপিআইএম।

BySS Bangla News

Apr 21, 2026

পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সেখ আমজাদ হোসেনের সমর্থনে এদিন একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পান্ডুয়া কলবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তিনগর বিবেকানন্দ নগর জি.এস.পি বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বামফ্রন্ট মনোনীত প্রার্থী সেখ আমজাদ হোসেন, হুগলি জেলা কমিটির নেতৃত্ব এবং পান্ডুয়া ব্লকের পদস্থ নেতৃবৃন্দ।জনসভায় মীনাক্ষী মুখার্জী তাঁর বক্তব্যে বর্তমান শাসকদলের দুর্নীতির কড়া সমালোচনা করেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় বামপন্থীদের জয়ী করার আহ্বান জানান। প্রার্থী সেখ আমজাদ হোসেনও এলাকার উন্নয়নের স্বার্থে এবং বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাম সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন