• Wed. Oct 28th, 2026

ভোরবেলাতেই আক্রমণ স্কুল শিক্ষিকাকে চাঞ্চল্য শিলিগুড়িতে

পরিচয় ফেসবুক সূত্রে। তারপর থেকেই বিভিন্নভাবে শিলিগুড়ির শান্তিনগরের শিক্ষিকা শিউলি দত্তকে নানাভাবে উত্তপ্ত করতেন সজল দাস। শিউলি দেবী একটি স্কুলে চাকরি করতেন। ১২ বছর হয়ে গেছে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সবকিছু জেনে ওই ব্যক্তি শিউলি দেবীকে বিভিন্ন ধরনের আপত্তিকর প্রস্তাব দিয়েছিলে। শিউলি দেবী তাতে সাড়া দেননি। তার দাদা অনিমেষ সাহা জানালেন তার বোন এইসব কে পাত্তা দেয়নি। যতদিন পর্যন্ত পারা যায় তিনি এড়িয়ে চলছিল সবকিছু। আজ সকালে তিনি যখন তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন রাস্তায় ওই ব্যক্তি সজল দাস তাকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দেখতে পেয়ে যায় তার ছেলে। সে তখন তার মামাকে খবর দেয়। তারপর আশঙ্কা জনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে শিউলি দেবী আই সি ইউ তে চিকিৎসারত। এই খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা শহর জুড়ে। মানুষ ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন