• Thu. Oct 15th, 2026

মাত্র ছয় বছরেই বিশ্বজয়! জোড়া গিনেস রেকর্ড ও টেডএক্স স্পিকার হয়ে বিশ্বকে চমকে দিল ছোট্ট অন্বি

চার বছর বয়সে আবেগ প্রকাশের তাগিদ থেকেই বই লেখার যে অনন্য যাত্রা শুরু করেছিল ভুবনেশ্বরের অন্বি বিশাল আগরওয়াল, আজ ছয় বছর বয়সে তা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। তার লেখা দ্বিভাষিক বই ‘লিটল গার্ল, বিগ ইমোশনস’ প্রকাশের প্রথম সপ্তাহেই হাজারেরও বেশি কপি বিক্রি হয়।

বই লেখার পাশাপাশি ছবি আঁকা এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমেও তার মুন্সিয়ানা নজর কেড়েছে সবার। লন্ডনে গিনেসের সদর দফতরে আমন্ত্রিত হওয়া এবং সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে টেডএক্স মঞ্চে বক্তৃতা দেওয়ার বিরল গৌরব অর্জন করেছে এই খুদে প্রতিভা।

লেখালিখি ও পরিবেশ রক্ষার পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী অন্বির এই সাফল্য বিশ্বজুড়ে শিশুদের সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন