আরামবাগ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমরেড বিথীকা পন্ডিত বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল মাধবপুর অঞ্চলের কানপুর এলাকায় ঘরে ঘরে প্রচারে অংশ নিলেন। সকাল থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের নানাবিধ সমস্যা ও অভাব-অভিযোগ তাঁর সামনে তুলে ধরেন। পানীয় জলের সংকট, রাস্তার বেহাল অবস্থা, কর্মসংস্থানের অভাবসহ একাধিক ইস্যু নিয়ে মানুষ তাঁদের অসন্তোষ প্রকাশ করেন। মনোযোগ দিয়ে সব কথা শোনেন বিথীকা পন্ডিত এবং সমস্যাগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থন পেলে আগামী দিনে এই এলাকার সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা নেবেন। মানুষের পাশে থেকে তাঁদের ন্যায্য দাবি আদায়ে লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
এদিনের প্রচারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।আরামবাগ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমরেড বিথীকা পন্ডিত বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল মাধবপুর অঞ্চলের কানপুর এলাকায় ঘরে ঘরে প্রচারে অংশ নিলেন। সকাল থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের নানাবিধ সমস্যা ও অভাব-অভিযোগ তাঁর সামনে তুলে ধরেন। পানীয় জলের সংকট, রাস্তার বেহাল অবস্থা, কর্মসংস্থানের অভাবসহ একাধিক ইস্যু নিয়ে মানুষ তাঁদের অসন্তোষ প্রকাশ করেন। মনোযোগ দিয়ে সব কথা শোনেন বিথীকা পন্ডিত এবং সমস্যাগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থন পেলে আগামী দিনে এই এলাকার সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা নেবেন। মানুষের পাশে থেকে তাঁদের ন্যায্য দাবি আদায়ে লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
এদিনের প্রচারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।