শিলিগুড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। ২০ এপ্রিল ভোরে Siliguri Police Commissionerate-এর স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং ভোরের আলো থানার যৌথ অভিযানে বড়ুয়াপাড়া এলাকার ক্যানেল রোড থেকে সাহুদুর আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ধৃত ব্যক্তি মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গেছে। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৯৯৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
এই ঘটনায় Narcotic Drugs and Psychotropic Substances Act অনুযায়ী মামলা রুজু হয়েছে। আইন মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

