• Mon. Jun 22nd, 2026

তৃণমূল আমলে কাজ না হওয়ার অভিযোগ, চোখে জল নিয়ে আবেদন— ক্ষমতায় আনলে ৩ মাসে কাজের আশ্বাস বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর

BySS Bangla News

Mar 31, 2026

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত কলাবেড়িয়া-গোয়ালমারা এলাকায় নির্বাচনী প্রচারে এসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। এলাকায় প্রবেশ করতেই বহু বাসিন্দা বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়নের অভাবের অভিযোগ তোলেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মৌলিক পরিকাঠামোর উন্নয়ন হয়নি। অনেকেই চোখে জল নিয়ে হাতজোড় করে প্রার্থীর কাছে সমস্যার সমাধানের আবেদন জানান।
এ প্রেক্ষিতে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো এলাকাবাসীদের আশ্বস্ত করে বলেন, “আমাদের ক্ষমতায় আনুন, মাত্র তিন মাসের মধ্যেই কাজের ফল দেখতে পাবেন। পাঁচ বছর সুযোগ দিন, না হলে আবার তুলে ফেলে দেবেন।”
প্রার্থীর এই আশ্বাসে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আশাবাদের সঞ্চার হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গোপীবল্লভপুরে প্রচার ও প্রতিশ্রুতির লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন