শনিবার, ১৮ এপ্রিল আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ-এর জনসংযোগ কর্মসূচিতে তিরোল অঞ্চলের একাধিক গ্রাম কার্যত উৎসবের চেহারা নেয়। হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের পুইন, চণ্ডীবাটী, গোলতা, তিরোল, কড়ুই এবং বোড়া এলাকায় হুডখোলা গাড়িতে প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি।
এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাস্তার দু’ধারে ভিড় করে মানুষ প্রার্থীকে স্বাগত জানান এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসে আস্থা প্রকাশ করেন।
প্রচারে উপস্থিত ছিলেন তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম, অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
প্রচার চলাকালীন মিতা বাগ বলেন, “মানুষের আশীর্বাদ ও ভালোবাসাই আমাদের শক্তি। গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।” তাঁর এই বার্তায় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমগ্র কর্মসূচি ঘিরে তিরোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন যে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

