• Wed. Apr 22nd, 2026

পুরশুড়ার শ্রীরামপুরে ঘরে ঘরে তৃণমূলের প্রচার, মানুষের পাশে থাকার বার্তা পার্থ হাজারির

BySS Bangla News

Apr 21, 2026

মঙ্গলবার, ২১শে এপ্রিল পুরশুড়া বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের মাঝিপাড়া, ধোকপাড়া ও মুসলিম পাড়া এলাকায় জোরকদমে বাড়ি বাড়ি প্রচার চালালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ হাজারি। সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন।

এদিনের প্রচারে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বেশ সাড়া মেলে। অনেকেই নিজেদের সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। পার্থ হাজারি মন দিয়ে সব কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তাই ভোটের আগে নয়, সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

প্রচারে উপস্থিত তৃণমূল কর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। এলাকাজুড়ে শাসকদলের সমর্থনে স্লোগান ও উচ্ছ্বাস চোখে পড়ে। সামগ্রিকভাবে এদিনের প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন