• Thu. Jul 30th, 2026

মালদার চাঁচল মহকুমার মালতীপুর বিধানসভার গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের শুক্রবারী গ্রামের দরিদ্র দিনমজুর পরিবারের মেয়ে আতিফা আক্তার NEET পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করে এলাকার গর্ব বাড়িয়েছেন। তাঁর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।
আতিফা আক্তারের বাবা আমিনুল ইসলাম পেশায় একজন দিনমজুর। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও মেয়ের পড়াশোনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পরিবারের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হয়েছে। সেই প্রতিকূলতাকে জয় করেই আতিফা NEET পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করেছেন।
আতিফার এই সাফল্যের খবর জানতে পেরে তাঁর বাড়িতে উপস্থিত হন মৌসুম নূর। সেখানে কৃতি ছাত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন ভালো চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আতিফাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
মৌসুম নূরের এই শুভেচ্ছা ও উৎসাহে আপ্লুত আতিফা এবং তাঁর পরিবার। আর্থিক প্রতিকূলতার মধ্যেও আতিফার এই সাফল্য প্রমাণ করে, দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। তাঁর এই সাফল্য এলাকার অন্যান্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন