এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য শুধু সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি নয়, বরং কার্যকর্তাদের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলা। সুস্থ শরীর, সজাগ মন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনই একজন নিবেদিত কার্যকর্তার শক্তির মূল ভিত্তি।
শিবিরে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থতা, মনোযোগ ও আত্মশৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত যোগব্যায়াম শরীরকে সতেজ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও সেবার চেতনাকে সামনে রেখে সংগঠনের প্রতিটি কার্যকর্তা যেন আরও নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়বদ্ধতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে পারেন—এই প্রশিক্ষণ অভিযান সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সুস্থতা, সংগঠন ও সেবার বার্তা আরও শক্তিশালী হোক।

