• Sun. Aug 30th, 2026

জয়পুর ও কোতুলপুর ট্রাফিক এসটিজির পক্ষ থেকে বিনা হেলমেটে আরোহীদের দাঁড় করিয়ে জরিমানা নয়, হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সচেতন করা হলো।

জয়পুর ও কোতুলপুর ট্রাফিক এসটিজির পক্ষ থেকে বিনা হেলমেটে আরোহীদের দাঁড় করিয়ে জরিমানা নয়, হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সচেতন করা হলো। রাখি পূর্ণিমার দিনে একেবারে অভিনব উদ্যোগ জয়পুর ও কোতুলপুর ট্রাফিক পুলিশের। রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন, কিন্তু মাথায় নেই হেলমেট—এমন আরোহীদের দাঁড় করিয়ে এবার কড়া জরিমানা নয়, হাতে পরিয়ে দেওয়া হল রাখি। শুধু তাই নয়, করানো হলো মিষ্টিমুখও। আর এই রাখির মধ্য দিয়েই দেওয়া হল অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতার বার্তা—নিজের নিরাপত্তার জন্য, পরিবারের কথা ভেবে, আগামী দিনে অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে হবে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগে পথ চলতি বাইক আরোহীদের মধ্যে তৈরি হয় উৎসাহ ও সচেতনতা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা কখনও বলে আসে না, তাই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরি। শাস্তির পরিবর্তে ভালোবাসা ও সচেতনতার বার্তা দিয়ে হেলমেট ব্যবহারে উৎসাহিত করার এই উদ্যোগ নজর কেড়েছে সাধারণ মানুষেরও। রাখির বন্ধনে তাই এদিন শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, আরও শক্ত হল জীবন রক্ষার অঙ্গীকার—হেলমেট পরুন, নিরাপদে বাড়ি ফিরুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন