• Wed. Apr 22nd, 2026

পুরশুড়া ১ অঞ্চলে ঘরে ঘরে প্রচারে পার্থ হাজারী, মানুষের সমস্যার কথা শুনলেন তৃণমূল প্রার্থী

BySS Bangla News

Apr 22, 2026

পুরশুড়া বিধানসভার অন্তর্গত পুরশুড়া ১ অঞ্চলে জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারী। বুধবার সকালে তিনি আট নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এলাকাবাসীর সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

প্রচারের সময় পার্থ হাজারীর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের দৈনন্দিন সমস্যার খোঁজ নেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের মতামত সংগ্রহ করেন তিনি।

এলাকাবাসীর একাংশ জানান, প্রার্থী তাঁদের সমস্যার কথা সরাসরি শুনছেন, এতে তাঁরা আশাবাদী। পার্থ হাজারী বলেন, “মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই আমার প্রথম লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নের জন্য যা যা করা দরকার, তা করা হবে।”

আগামী নির্বাচনে মানুষের সমর্থন পেয়ে জয়লাভের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন