তাঁকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। পরিবারের খোঁজ পেতে সহযোগিতার আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ভেলকারপাড় এলাকার। জানা গিয়েছে, এই মুহূর্তে ওই মহিলাকে জলঢাকা নদীর বাঁধের উপর একটি পুজো মণ্ডপের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে।
কিন্তু কে এই মহিলা? কোথায় তাঁর বাড়ি? কীভাবেই বা তিনি এই এলাকায় এসে পৌঁছলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা।
নিজের বাড়ির ঠিকানা বলতে না পারায় তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। কেউ যদি ওই মহিলাকে চিনতে পারেন, অথবা তাঁর পরিবার সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে এগিয়ে আসুন। আপনাদের একটি শেয়ার কিংবা সামান্য সহযোগিতায় হয়তো পরিবারের কাছে ফিরে যেতে পারবেন এই মহিলা।
তাই খবরটি বেশি করে শেয়ার করুন, যাতে দ্রুত তাঁর পরিবারের সদস্যদের কাছে এই খবর পৌঁছে যায়।

