• Wed. Oct 28th, 2026

প্রবীণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ করে তুলতে বিনামূল্যে সহায়ক সরঞ্জাম বিতরণের উদ্যোগ নিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার শহরের ক্লাব রোডে সংগঠনের কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ চিহ্নিতকরণ শিবির। এই শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম পাওয়ার উপযুক্ত উপভোক্তাদের চিহ্নিত করা হয়। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের (ALIMCO) উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের লক্ষ্য, হুইলচেয়ার, ওয়াকার, ক্রাচ, শ্রবণযন্ত্র ও ট্রাইসাইকেল-সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম বিনামূল্যে উপযুক্ত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া। এদিনের শিবির থেকে ২৫০ থেকে ৩০০ জন উপভোক্তাকে চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিবিরে ভিড় দেখা যায়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রবীণ নাগরিকেরা চিহ্নিতকরণ প্রক্রিয়ায় অংশ নেন। শিবিরে অংশগ্রহণের জন্য আধার কার্ডের প্রতিলিপি, মাসিক ১৫ হাজার টাকার কম আয়ের প্রমাণপত্র এবং পাসপোর্ট মাপের ছবি জমা দিতে হচ্ছে।
প্রয়োজন অনুযায়ী সহায়ক সরঞ্জাম পৌঁছে দিয়ে প্রবীণ নাগরিকদের চলাফেরার অসুবিধা কমানো এবং তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন