• Wed. Oct 28th, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি। মাথার উপর থেকে হারিয়েছে আশ্রয়, অনিশ্চিত হয়ে পড়েছে আগামী দিনের জীবন। এমনই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

গত সোমবার সন্ধ্যায় পুরশুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় কল্পনা হাঁসদা, তাঁর ছেলে সুকুমার এবং অনিতার ঘর। আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে পরিবারগুলি। ঘর হারিয়ে কীভাবে নতুন করে জীবন শুরু করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছন দুই বিধায়ক বিমান ঘোষ ও হেমন্ত বাগ। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি, বিপর্যয়ের এই কঠিন সময়ে তাঁদের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন।

শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়, আগামী দিনেও অসহায় পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন দুই জনপ্রতিনিধি। তাঁদের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলির এখন প্রধান লক্ষ্য, ফের স্বাভাবিক জীবনে ফিরে আসা। এই পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা হলে দ্রুত ঘুরে দাঁড়ানোর পথ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন